শিলিগুড়ি, ১৬ মেঃ জাতীয় ডেঙ্গু দিবস উপলক্ষে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে এগিয়ে এল ফাঁড়াবাড়ি মহাদেব স্পোর্টিং ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থা। এদিন পড়ুয়াদের নিয়ে একটি সচেতনামূলক র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও পাড়া ঘুরে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধের বার্তা পৌঁছে দেয়। র্যালির মাধ্যমে জানানো হয়, বাড়ির আশেপাশে কোথাও যেন জল জমে না থাকে, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং প্রয়োজনে মশারি বা প্রতিরোধক ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আয়োজকরা জানান, ডেঙ্গু সম্পর্কে সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি। বিশেষ করে বর্ষার আগে এই ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে সতর্কতা অবলম্বনে সাহায্য করবে।
অনেকেই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত হলে ডেঙ্গু রোগ প্রতিরোধে করা যাবে।
