‘দিদিকে বলো’ তে ফোন করে মিলল খাদ্যসামগ্রী, সাহায্যে এগিয়ে এলেন কাউন্সিলর রঞ্জন শীলশর্মা

শিলিগুড়ি, ২৫ এপ্রিলঃ ‘দিদিকে বলো’ তে ফোন করার ২৪ ঘণ্টার মধ্যেই বাড়িতে পৌঁছে গেল খাদ্যসামগ্রী।খুশি পূর্ণিমা বিশ্বাস ও আরও এক পরিবার।খোদ বরো চেয়ারম্যান তথা কাউন্সিলর রঞ্জন শীলশর্মা পৌঁছে দিলেন সেই খাদ্যসামগ্রী।

জানা গিয়েছে, গত তিনমাস আগে বালুরঘাট থেকে শিলিগুড়িতে এসেছে ওই দুটি পরিবার। পুরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের নিরঞ্জন নগরে বাড়ি ভাড়া করে থাকেন তারা। তবে বর্তমানে লকডাউনের জেরে কর্মহীন হয়ে পড়েছেন তারা।

এই অবস্থায় কি করবেন ভেবে না পেয়ে শুক্রবার ‘দিদিকে বলো’ তে ফোন করে ওই দুই পরিবার।এরপরই আধিকারিক মারফৎ সেই খবর পৌঁছায় ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা ৫ নম্বর বরো চেয়ারম্যান রঞ্জন শীল শর্মার কাছে।শনিবার সকাল হতেই ওই দুই পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন রঞ্জন শীলশর্মা।

রঞ্জন শীলশর্মা জানান, লকডাউনের পর থেকে ৩৬ ও ৩৭ নম্বর ওয়ার্ডের প্রায় পাঁচ-সাতশো শিশুদের টিফিনের ব্যবস্থা করে আসছেন তিনি। শুধু তাই নয় প্রতিদিন প্রায় দেড় হাজার মানুষের কাছে তৈরি করা খাবার পৌঁছে দিচ্ছেন।তিনি আরও জানান,  তার নিজের ওয়ার্ড ও পার্শ্ববর্তী ওয়ার্ডের কোন মানুষকে না খেয়ে দিন কাটাতে হবে না।তার জন্য যথাযথ সাহায্য করবেন তিনি।

অন্যদিকে ‘দিদিকে বলো’ কর্মসূচির মধ্য দিয়ে এমন সাহায্য পেয়ে খুশি ওই দুই পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusjojobetcasinopermobilbahisjojobetCasibomjojobetkargabetİmajbetimajbetjojobetCasibomjojobetgrandpashabetmarsbahisxslotnesinecasinotipobetGrandpashabet Güncel Girişurfa haberşanlıurfa habervdcasinomatadorbetcasibomVdcasinomatbet güncel girişsekabet girişonwinjojobetjojobetsahabetimajbet girişvdcasino girişholiganbetgrandpashabetpalacebetteosbetbahiscasino1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetgrandpashabetholiganbet Deneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetpadişahbetcasibombetsalvador giriş Built with ❤︎ by appycodes