পঞ্চায়েত ভোটঃ ফের শিরোনামে দিনহাটা, খুন হলেন বিজেপি প্রার্থীর দেওর

কোচবিহার, ১৮ জুনঃ পঞ্চায়েত ভোটে ফের খুনের ঘটনা।খুন হলেন বিজেপি প্রার্থীর দেওর।ঘটনাটি ঘটেছে দিনহাটা ২ নম্বর ব্লকের কিসামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের টিয়াদহ এলাকায়।

জানা গিয়েছে, শনিবার গভীর রাতে বিজেপি প্রার্থীর পরিবারের সদস্যকে বাড়ির সামনে থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয় বলে অভিযোগ।বাড়ির অদূরে তার রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার হয়।ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে জানা গিয়েছে।মৃতের নাম শম্ভু দাস।

জানা গিয়েছে, মৃতের বৌদি বিশাখা দাস বিজেপি প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছে।এই ঘটনায় তৃণমূলের দিকেই অভিযোগ তীর বিজেপির।যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।  

এই বিষয়ে মৃতের বাবা নরেন দাস বলেন, রাতের বেলা ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন।এরপরই ছেলেকে খুন করা হয়েছে।আমার মেজো ছেলের বউ বিজেপি প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছে।এই কারণে তৃণমূলের তরফে হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

এই বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, এই ঘটনা দুঃখজনক।তবে বিজেপি বলছে তৃণমূল এই ঘটনা ঘটিয়েছে।এই ঘটনায় রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা হচ্ছে।শম্ভু দাস কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নয়।এটি কোন মহিলা সংক্রান্ত বিষয়ে ঘটনা ঘটেছে।পুলিশ তদন্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusjojobetcasinopermobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetcratosroyalbetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotjojobetbelugabahisGrandpashabet Güncel Girişurfa haberşanlıurfa habergrandpashabet girişmatadorbetcasibommatbet güncel girişmatbet güncel girişVDCasinoonwinjojobetjojobetmatadorbetsekabetpusulabetholiganbetgrandpashabetpalacebetteosbetteosbetbahiscasino1winbetgitromabetgameofbetcratosroyalbetgrandpashabetholiganbetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomcasibom Built with ❤︎ by appycodes