দুয়ারে রেশনে কালোবাজারির অভিযোগে গ্রেফতার ২

শিলিগুড়ি, ১৫ আগস্টঃ প্রধাননগর থানার অন্তর্গত মোহরগাঁও চা বাগানে দুয়ারে রেশনে কালোবাজারির অভিযোগে ২ জনকে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ।

জানা গিয়েছে, দুয়ারে রেশনে কালোবাজারির অভিযোগ সামনে আসতেই গত ১৩ আগস্ট জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করে পুলিশ।জিজ্ঞাসাবাদে তাদের কথায় অসঙ্গতি ধরা পড়তেই গ্রেফতার করা হয়।ধৃতদের নাম মুনু রায়(৩২) এবং বিশাল শাহ(২৪)।দুজন গাড়ির চালক।ধৃতদের আজ আদালতে পেশ করা হলে দুজনকে ৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

উল্লেখ্য, গত শনিবার মোহরগাঁও চা বাগানে দুয়ারে রেশনে কালোবাজারির ঘটনা সামনে আসে।চা বাগানের শ্রমিকেরা রেশন সামগ্রী ভর্তি দুটি গাড়ি আটক করে প্রধাননগর থানার পুলিশের হাতে তুলে দেন।গোটা ঘটনার তদন্তে পুলিশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwinjojobet güncel girişroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetPerabetperabetJojobetPusulabet Jojobetjojobetgrandpashabetcasibomjojobetcasibomholiganbet girişmobilbahisGrandpashabet girişesrar satın alchild pornimajbetimajbet Built with ❤︎ by appycodes