ফালাকাটা ইন্ডোর স্টেডিয়ামে শুরু হল ফালাকাটা ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট

ফালাকাটা,৭ ফেব্রুয়ারিঃ আজ থেকে ফালাকাটা ইন্ডোর স্টেডিয়ামে শুরু হল ১৩ তম ফালাকাটা ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট।

ফালাকাটা টাউন ক্লাবের উদ্যোগে ও ব্যাবস্থাপনায় এই ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন দেশের পাঁচটি রাজ্যের ন্যাশনাল পর্যায়ের খেলোয়াড়েরা।জাতীয় ব্যাডমিন্টন অ্যাসোশিয়েশনের তরফে ন্যাশনাল পর্যায়ের ফালাকাটা ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণের ছাড়পত্র দেওয়া হয়েছে।এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলার কৃতী খেলোয়াড়রাও ওই প্রতিযোগিতার মোট সাতটি বিভাগে অংশগ্রহণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error code: 521 Built with ❤︎ by appycodes