শিলিগুড়িতে ফের কোটি টাকার সোনার বিস্কুট সহ গ্রেফতার ১  

শিলিগুড়ি, ১ মার্চঃ ফের কোটি টাকার সোনা সহ গ্রেফতার ১ পাচারকারী।ধৃতের নাম দিলীপ মানে(২৮)।মহারাষ্ট্রের বাসিন্দা।

জানা গিয়েছে, সোমবার দুপুরে গোপন সূত্রের খবরের ভিত্তিতে এনজেপি স্টেশনে অভিযান চালায় ডিআরআই।গোয়াহাটি থেকে আসা রাজধানী এক্সপ্রেসে অভিযান চালিয়ে দিলীপ মানের তল্লাশি নেন ডিআরআই আধিকারিকেরা।তল্লাশি চালিয়ে তার ট্রলি ব্যাগের হ্যান্ডেলের মধ্যে থেকে উদ্ধার হয় ৪ পিস সোনার বিস্কুট।উদ্ধার হওয়া সোনার কোনো নথী দেখাতে না পারায় দিলীপ মানেকে গ্রেফতার করা হয়।

ডিআরআই পক্ষের আইনজীবী ত্রিদীপ সাহা জানান, উদ্ধার হওয়া সোনার বিস্কুটের ওজন ১,৯৯১ গ্রাম।যার বাজারমূল্য ১ কোটি টাকারও বেশি।ধৃত এই সোনার বিস্কুট নিয়ে কানপুরে যাওয়ার উদ্দেশ্যে ছিল।তবে তার আগেই ডিআরআই এর হাতে গ্রেফতার হয়।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হলে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত।  

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusjojobetcasinopermobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetcratosroyalbetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotjojobetmatadorbetGrandpashabet Güncel Girişurfa haberşanlıurfa habergrandpashabet girişmatadorbetcasibomgrandpashabet girişmatbet güncel girişsahabetonwinjojobetjojobetmatadorbetsekabetpusulabetholiganbetgrandpashabetpalacebetteosbetteosbetbahiscasino1winbetgitromabetgameofbetcratosroyalbetgrandpashabetjojobet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetpadişahbetcasibomromabet Built with ❤︎ by appycodes