ফুলবাড়ির চুনাভাটি এলাকায় পরপর চারটি গাড়ির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

ফুলবাড়ি, ১০ জুলাইঃ ফুলবাড়ির চুনাভাটি এলাকায় জাতীয় সড়কে পরপর চারটি গাড়ির সংঘর্ষে আহত হলেন বেশ কয়েকজন। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে।

জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে গুয়াহাটিগামী একটি বেসরকারি ভলভো বাস চুনাভাটি এলাকায় পৌঁছতেই সামনে থাকা একটি ছোট মালবাহী গাড়িকে ধাক্কা মারে। সেটি আবার সামনে থাকা আরও একটি গাড়িতে সজোরে ধাক্কা মারে। এরপর ধারাবাহিকভাবে মোট চারটি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক আউটপোস্ট এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ক্ষতিগ্রস্ত গাড়িগুলি সরিয়ে যান চলাচল পুনরায় চালু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes