ফুলবাড়িতে বাড়ি থেকে টোটো চুরি, তদন্তে পুলিশ

রাজগঞ্জ, ১৩ অগাস্টঃ  ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের ঢাকাইয়া বস্তিতে একটি বাড়ি থেকে টোটো চুরির ঘটনায় চাঞ্চল্য। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে।এদিকে টোটো চুরি হওয়ায় অসহায় হয়ে পড়েছে গরিব পরিবারটি। ফুলবাড়িতে বারবার চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ।বারবার চুরির ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা।

জানা গিয়েছে, টোটো চালিয়ে সংসার চলে সনজিৎ মন্ডলের।পরিবারে স্ত্রী সহ চারজন সদস্য। শুক্রবার রাতে টোটো চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়েন।এরপর সকালে ঘুম থেকে উঠে দেখতে পান টোটো নেই।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও গ্রাম পঞ্চায়েত প্রধান দিলীপ রায়। 

গ্রাম পঞ্চায়েত প্রধান দিলীপ রায় বলেন, প্রায় প্রতিদিন ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের কোনও না কোনও এলাকায় চুরির ঘটনা ঘটছে।বাড়ির বিভিন্ন জিনিস, দোকানে ও দাঁড়িয়ে থাকা ট্রাকের যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে। এই এলাকায় একটি বড় চক্র সক্রিয় হয়ে উঠেছে। তাই নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে টহলদারি বাড়ানোর পাশাপাশি গুরুত্ব সহকারে তদন্ত করতে বলা হয়েছে।

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetgrandpashabet girişjokerbetmobilbahisjojobetJojobetJojobetkargabetpusulabetpusulabetholiganbetJojobetJojobetgrandpashabetmariobetdeneme bonusuurfa konteynerşanlıurfa konteynerbettiltmatbet güncel girişsahabetsekabet girişpusulabet girişcasibom casibom holiganbetholiganbetgrandpashabetgrandpashabetjojobetholiganbetgrandpashabetjojobetholiganbetgrandpashabetgrandpashabetjojobetstreameastbahiscasinoholiganbetgrandpashabetpusulabetvdcasinoMercurecasinobetsalvadoronwinbetgit girişsekabetmatbetimajbetgrandpashabetgrandpashabetgrandpashabetDeneme Bonusu Veren SitelerŞans Casinojojobetbetgitazhar-itay.com grandpashabetpusulabetkazandragrandpashabet girişgrandpashabet güncel girişjojobet güncel giriştipobetjojobet girişholiganbetgrandpashabetjojobetholiganbetgrandpashabetjojobetholiganbetgrandpashabetjojobetholiganbet girişibizabet girişibizabetgameofbet girişgameofbetesbetgrandpashabet girişbetbeygrandpashabetbetbey giriştambet giriştambet giriştambettambetwbahis girişDeneme Bonusu Veren Siteler 2026grandpashabetcasibompusulabetesbetcasibomwbahiscasibomcasibomgrandpashabetstreameastgrandpashabet güncel giriş Built with ❤︎ by appycodes