ফুলবাড়িতে মহিলাকে বেঁধে রেখে চুরির চেষ্টা, চাঞ্চল্য  

ফুলবাড়ি, ১ মার্চঃ মহিলাকে বেঁধে রেখে চুরির চেষ্টা।ঘটনাটি ঘটেছে রবিবার ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধনতলা এলাকায়।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা ৭টা  নাগাদ আচমকাই দুই ব্যক্তি মুখ ঢাকা অবস্থায় বাড়িতে ঢোকে ও ঘরের লাইট বন্ধ করে দেয়।এরপর বাড়ির মালকিন সাহিদা খাতুনকে মারধর করে এবং মুখে কাপড় গুঁজে দিয়ে খাটের সঙ্গে বেঁধে রাখে।সুযোগ বুঝে সাহিদা খাতুন পা দিয়ে দরজায় জোরে আঘাত করেন।সেই শব্দ শুনে প্রতিবেশিরা এগিয়ে আসলে দুষ্কৃতিরা পালিয়ে যায়।যদিও ঘরের কোনো জিনিস খোয়া যায়নি।তবে আতঙ্কে রয়েছে পরিবারের সদস্যরা।

এরপরই খবর দেওয়া হয় এনজেপি থানার পুলিশ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwinjojobet güncel girişroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetperabetperabetJojobetPusulabet JojobetjojobetgrandpashabetcasibomjojobetcasibomgrandpashabetmatadorbetGrandpashabet giriş Built with ❤︎ by appycodes