দীর্ঘ চার বছর পর ফের ফুলবাড়িতে শুরু হল “জি রাম জি” ১২৫ দিনের কাজ

ফুলবাড়ি, ৭ জুলাইঃ দীর্ঘ চার বছর পর ফের শুরু হল কেন্দ্রের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প বিকশিত ভারত – গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)VB-G RAM G-এর কাজ।

উল্লেখ্য, এই প্রকল্পটি আগে ১০০ দিনের কাজ নামে পরিচিত ছিল। সম্প্রতি প্রকল্পের নাম পরিবর্তন করে G RAM G করা হয়েছে। রাজ্যে পালাবদলের পর নতুন সরকার গঠনের সময় ১২৫ দিনের কাজ দ্রুত চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরকার গঠনের প্রায় দুই মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হওয়ায় আশার আলো দেখছেন বহু গ্রামীণ শ্রমজীবী মানুষ। কাজ শুরু হতেই খুশির হাওয়া এলাকাজুড়ে।

মঙ্গলবার ফুলবাড়ি ২নং গ্রাম পঞ্চায়েত এলাকায় এই প্রকল্পের আওতায় পূর্ব ধনতলা হাই স্কুল থেকে জোড়াপানি নদী পর্যন্ত একটি কমিউনিটি স্টর্ম ওয়াটার ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ৮৩৫ টাকা।

এদিন ২৬ জন গ্রামীণ কর্মীকে নিয়ে প্রকল্পের উদ্বোধন করা হয়। ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে কাজের সূচনা করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত সদস্য উত্তম সরকার,সমাজসেবী রাহুল বর্মণ, গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম, সূর্য মল্লিক,মামনি দাস, মীনু রায় সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes