ফুলবাড়িতে বিহার নম্বরের বাস থেকে উদ্ধার অবৈধ টিক কাঠের ফার্নিচার

শিলিগুড়ি,৭ অক্টোবরঃ ফুলবাড়িতে বিহার নম্বরের বাস থেকে উদ্ধার অবৈধ টিক কাঠের ফার্নিচার।

গোপন সূত্রের খবরের ভিত্তিতে বুধবার রাতে বৈকুণ্ঠপুর বনবিভাগের ডাবগ্রাম রেঞ্জ অফিসার শ্যামাপ্রসাদ চাকলাদারের নেতৃত্বে ফুলবাড়ি ব্যাটালিয়ন মোড়ে অভিযান চালায় বনকর্মীরা।সেখানে একটি বিহার নম্বরের বাস আটকে তাতে তল্লাশি চালিয়ে টিক কাঠের খাট সহ ৫০ হাজার টাকার অবৈধ ফার্নিচার উদ্ধার করে বনকর্মীরা।  

বনদপ্তর সূত্রে খবর, কোনোরকম বৈধ কাগজপত্র ছাড়াই এই ফার্নিচারগুলি জয়গাঁ থেকে বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


mersin escortsezarcasinoligobetmatadorbetjojobetjojobet giriş Built with ❤︎ by appycodes