ফুলেফেঁপে উঠেছে ফুলবাড়ির মহানন্দা ব্যারেজ, খুলে দেওয়া হয়েছে বেশ কয়েকটি লকগেট

ফুলবাড়ি, ২৮ জুনঃ পাহাড় ও সমতলে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে ফুলবাড়ির মহানন্দা ব্যারেজ।জলস্তর বৃদ্ধি পাওয়ায় রবিবার ব্যারেজের বেশ কয়েকটি লকগেট খুলে দেওয়া হয়েছে।


এদিন লকগেট দিয়ে বিপুল পরিমাণ জল প্রবাহিত হতে দেখা যায়। উল্লেখ্য, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল। সেই পূর্বাভাস মেনেই শনিবার রাতভর পাহাড় ও সমতলে ব্যাপক বৃষ্টি হয়। এর জেরেই মহানন্দা ব্যারেজে জলস্তর বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে।


প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজরদারি চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes