পাচারের আগে উদ্ধার লক্ষাধিক টাকার গাঁজা, গ্রেফতার ২

শিলিগুড়ি, ৭ মেঃ শনিবার সকালে এনজেপি স্টেশনে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার গাঁজা সহ ২ ব্যক্তিকে গ্রেফতার করলো এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।ধৃতদের নাম অসেন শেখ এবং জুয়েল শেখ।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, এদিন সকালে মুর্শিদাবাদের বাসিন্দা দুই ব্যক্তি প্রায় ৪৭ কেজি গাঁজা নিয়ে এনজেপি স্টেশনে পৌঁছায়। কোচবিহার থেকে গাঁজা নিয়ে এসে রেলপথে বিহারে পাচারের উদ্দেশ্যে ছিল তারা।তবে তার আগেই গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এনজেপি অটো স্ট্যান্ড থেকে গাঁজা সহ দুজনকে গ্রেফতার করে পুলিশ।

উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য ২ লক্ষ ৫০ হাজার টাকা।ধৃতদের শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetinterbahistophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetholiganbetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotholiganbettipobetritzbet girişurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet girişVDCasinoonwinjojobetjojobetsuperbetin girişmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomcasibomjojobet Built with ❤︎ by appycodes