এনজপি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে স্কুল পড়ুয়াদের নিয়ে পথ নিরাপত্তা সপ্তাহ কর্মসূচি পালন

শিলিগুড়ি, ৪ আগস্টঃ শিলিগুড়িতে পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক উদ্যোগ নিল এনজেপি ট্রাফিক গার্ড। মঙ্গলবার রেল হাসপাতাল মোড় এলাকায় স্কুল পড়ুয়াদের নিয়ে বিশেষ অভিযান চালানো হয়।

এই অভিযানের মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। হেলমেটবিহীন বাইক ও স্কুটি চালক এবং সিটবেল্ট না পরা চার চাকার চালকদের আটক করে তাদের খাদা পড়িয়ে গোলাপ ফুল তুলে দেওয়া হয়।পাশাপাশি মিষ্টি খাইয়ে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়।

এদিন শুধু সাধারণ মানুষ নয়, সরকারি গাড়িকেও একইভাবে থামিয়ে তাদেরও খাদা ও ফুল দিয়ে সম্মান জানানো হয়।পাশাপাশি গাড়ি চালকদের ট্রাফিক নিয়ম মেনে চলার বার্তা দেওয়া হয়।

এদিন এই সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসিপি ট্রাফিক চন্দন দাস সহ এনজেপি ট্রাফিক গার্ডের অন্যান্য পুলিশ কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes