ঘোষপুকুর-বাগডোগরা ২৭ নম্বর জাতীয় সড়কে এসটিএফ এর অভিযান, ব্রাউন সুগার সহ গ্রেফতার ২

ফাঁসিদেওয়া, ১৩ জুলাইঃ মাদক পাচারে বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি।ফাঁসিদেওয়ার ঘোষপুকুর-বাগডোগরা ২৭ নম্বর জাতীয় সড়কে চারচাকা গাড়ি আটক করে ব্রাউন সুগার উদ্ধার করলো এসটিএফ আধিকারিকরা।গ্রেফতার ২ মাদক পাচারকারী।

জানা গিয়েছে, ধৃতরা হর রাজীব শেখ ও রশিদুল শেখ, মালদার বাসিন্দা। এসটিএফ সূত্রে খবর, মাদক মালদা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে পাচারের জন্য নিয়ে আসা হচ্ছিল।খবর পেয়ে অভিযান চালিয়ে সাফল্য পায় এসটিএফ।চারচাকা গাড়ি আটক করে তল্লাশি চালাতেই গাড়ি থেকে উদ্ধার হয় ৯২৯ গ্রাম ব্রাউন সুগার।এরপরই গ্রেফতার করা হয় দুজনকে।

আগামীকাল ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।কোটি টাকার এই মাদক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? এর পেছনে আরও কারা জড়িত তার তদন্তে নেমেছে এসটিএফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes