শিলিগুড়ি বিধান মার্কেট গণেশ পূজা ওয়েলফেয়ার সোসাইটির খুঁটি পুজো সম্পন্ন

শিলিগুড়ি,১৮ আগস্টঃ আগামী ৩১ আগস্ট গণেশ পূজা।বৃহস্পতিবার খুঁটি পুজোর মধ্য দিয়ে গণেশ পূজার সূচনা করল শিলিগুড়ি বিধান মার্কেট গণেশ পূজা ওয়েলফেয়ার সোসাইটি।

বিগত দুবছরে করোনা অতিমারির জেরে জাঁকজমকভাবে গণেশ পূজার আয়োজন করা না হলেও এবছর পরিস্থিতি স্বাভাবিক হতেই দর্শনার্থীদের জন্য নতুন চমক আনতে চলেছে পুজো কমিটি।

শিলিগুড়ি বিধান মার্কেট গণেশ পূজা ওয়েলফেয়ার সোসাইটির এক সদস্য জানান, চলতি মাসের ৩০ তারিখেই পুজোর  শুভারম্ভ করা হবে ও প্রায় ৮দিন ব্যাপী চলবে শ্রী গণেশের আরাধনা। এছাড়া পুজোর এই কয়েকটা দিন পূজা কমিটির পক্ষ থেকে সাধারণ মানুষদের জন্য নানান রকম কর্মসূচির উদ্যোগও গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetdeneme bonusu veren sitelerbetvolemobilbahisjojobetjojobet girişjojobet girişJojobetjojobetkargabetperabet girişİmajbetholiganbetJojobetJojobetjojobetgrandpashabetjojobet Built with ❤︎ by appycodes