নকশালবাড়ি সারদা বিদ্যামন্দিরে গণিত ও বিজ্ঞান মেলার আয়োজন

নকশালবাড়ি, ১১ জুলাইঃ বিজ্ঞান সাধনার ধারাকে প্রচার করতে, শিক্ষার্থীদের মধ্যে গণিত ও বিজ্ঞান মনস্কতা তৈরি করতে নকশালবাড়ি সারদা বিদ্যামন্দিরে আয়োজিত হল গণিত ও বিজ্ঞান মেলা। এদিন সারদা বিদ্যামন্দিরে বিজ্ঞান মেলায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন,ইসরোর বিজ্ঞানী শর্মিষ্ঠা ভট্টাচার্য পান্ডে।

এদিন পড়ুয়ারা গণিত ও বিজ্ঞানের একাধিক মডেল প্রস্তুত করে প্রদর্শনী করে। এই গণিত ও বিজ্ঞান মেলা বিচারক হিসেবে অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। এই মেলায় মোট ৪৭২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং মডেল রয়েছে ২২৬টি। অন্যান্য বিষয়ে আরও ২৪৬টি মডেল রয়েছে।

নকশালবাড়ি সারদা বিদ্যামন্দিরের প্রধান আচার্য্য সুজিত দাস জানান, গনিত ও বিজ্ঞানের প্রয়োগাত্মিক দিক নানান মডেলের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে। এতে বিদ্যালয় পড়ুয়াদের গণিত ও বিজ্ঞানের প্রতি আরো আকর্ষন বাড়বে।বিজ্ঞান মাধ্যমে মানবকল্যাণে অনেক কাজ করার পাশাপাশি মহাকাশ গবেষণায় পড়ুয়ারা নিয়োজিত হবে।

অন্যদিকে ইসরোর বিজ্ঞানী শর্মিষ্ঠা ভট্টাচার্য পান্ডে জানান, ভারতের নিজস্ব স্পেস স্টেশন নিয়ে আমরা আশাবাদী।২০৪০ এর মধ্যে ভারতের নিজের স্টেশন হবে। পৃথিবীতে যারা আছি একাধিক সমস্যা আসছে সেই ক্ষেত্রে এই স্টেশন গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes