মেলেনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা! একাধিক অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভ বিজেপির

রাজগঞ্জ, ৮ জুলাইঃ প্রধানের পদত্যাগের দাবি এবং অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়া সহ একাধিক অভিযোগ তুলে রাজগঞ্জের সুখানী গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হল বিজেপি।বুধবার রাজগঞ্জের গরুহাটি এলাকা থেকে মিছিল করে শতাধিক বিজেপি কর্মী-সমর্থক সুখানী গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে পৌঁছে বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতে সাধারণ মানুষ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তদের দাবি, “তৃণমূলের লোক যতদিন থাকবে, কোনও কাজ হবে না।” অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে বহু যোগ্য আবেদনকারী একাধিকবার আবেদন করেও আর্থিক সহায়তা পাননি, অথচ অনেক সচ্ছল ব্যক্তি সেই সুবিধা পেয়েছেন বলে অভিযোগ তোলেন তারা।

এছাড়াও আবাস যোজনায় অনিয়ম, সরকারি শৌচালয় নির্মাণ, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা বণ্টন এবং অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প পরিচালনায় অনিয়মের অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ করেন বিক্ষোভকারীরা।বর্তমান প্রধানের পদত্যাগের দাবিও জানান তারা

এদিন বিক্ষোভকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন ছিল রাজগঞ্জ থানার পুলিশ

সুখানী গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিমল রায় জানান, আবাস যোজনা সংক্রান্ত যেসব অভিযোগ তোলা হয়েছে, তা ২০১৮ সালের প্রকল্পের। তিনি ২০২৩ সালে প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন। এছাড়া অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের কাজ ব্লক প্রশাসনের মাধ্যমে পরিচালিত হয়। তাদের তোলা অভিযোগগুলি খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes