হাসিমারায় দম্পতির ওপর দুষ্কৃতি হামলা, মৃত্যু গর্ভবতী মহিলার

শিলিগুড়ি, ১৪ জানুয়ারিঃ হাসিমারা এশিয়ান হাইওয়েতে দুষ্কৃতি হামলার শিকার দম্পতি।মৃত্যু হয়েছে গর্ভবতী মহিলার।বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে  আলিপুরদুয়ার জেলার হাসিমারা ফাঁড়ির অধীনে ভুটানগামী এশিয়ান হাইওয়েতে।

জানা গিয়েছে, জয়গাঁয় এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন এক্রামূল হক এবং মজিদা বেগম।এরপর রাতে সেখান থেকে নিজের গাড়িতে করে বাড়ি ফিরছিলেন তারা।ফেরার পথে হাসিমারা ওভারব্রিজের কাছে হামলা চালায় দুষ্কৃতিরা।দুজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।রক্তাক্ত অবস্থায় দম্পতিকে পরে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।এরপর জয়গাঁ থানার পুলিশ ও হাসিমারা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

দুজনকে উদ্ধার করে পাঠানো হয় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে।সেখানে চিকিৎসকরা মহিলাকে মৃত বলে ঘোষণা করে।অন্যদিকে এক্রামূল হককে আশঙ্কাজনক অবস্থায় কোচবিহার এমজেএন মেডিক্যাল ও হাসপাতালে পাঠানো হয়।মৃত মহিলা আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গিয়েছে।

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusjojobetcasinopermobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetholiganbetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotholiganbettipobetritzbet girişurfa haberşanlıurfa habersekabet girişmatadorbetcasibommatbet güncel girişmatbet güncel girişVDCasinoonwinjojobetjojobetmatadorbetsekabetholiganbetmatbetimajbetmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomcasibomimajbet giriş Built with ❤︎ by appycodes