নিউজ ডেস্কঃ গরু পাচার মামলায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডল।
অনুব্রত মন্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদন জানিয়েছে ইডি। ইডির সেই আবেদন খারিজের দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অনুব্রত মন্ডল।বাংলার মামলা দিল্লি নিয়ে গিয়ে কেন জেরা করা হবে? দিল্লি হাইকোর্টে এমনটাই সওয়াল করেছেন অনুব্রত মন্ডলের আইনজীবী কপিল সিব্বল।তবে মঙ্গলবার অনুব্রত মন্ডলের আবেদন মামলা পাঠানো হয় সায়গল হোসেন মামলার বিচারপতির এজলাসে।
