রাজগঞ্জ, ২৯ জুনঃ বিভিন্ন মন্দিরের পাশাপাশি রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়িতে চন্দ বাড়িতেও নিয়ম-নিষ্ঠার সঙ্গে পালিত হল জগন্নাথদেবের স্নানযাত্রা। এবছর তাদের রথযাত্রা ৮০তম বর্ষে পদার্পণ করেছে।
সোমবার সকালে পরিবারের সদস্যরা ভক্তিভরে দেবতার স্নান, পূজা-অর্চনা, ভোগ নিবেদন ও প্রসাদ বিতরণের আয়োজন করেন।
চন্দ পরিবারের সদস্যদের দাবি, প্রায় ৮০ বছর আগে এই ঐতিহ্যবাহী রথযাত্রার সূচনা হয়। সেই ঐতিহ্য বজায় রেখে প্রতিবছর স্নানযাত্রা ও রথযাত্রার আয়োজন করে চলেছেন তারা। এবছর চন্দ বাড়ির ঐতিহ্যবাহী রথযাত্রা ৮০তম বর্ষে পদার্পণ করতে চলেছে।
সোমবার সকাল থেকেই শুরু হয় পূজা-অর্চনা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান।পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা সম্পন্ন হয়।স্নানযাত্রা শেষে ভোগ নিবেদন ও প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়।
