টানা বৃষ্টিতে জলমগ্ন রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকা, দুর্ভোগ বাসিন্দাদের

রাজগঞ্জ, ৯ জুলাইঃ রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বীরবান দাসপাড়া এলাকা।রান্নাঘর থেকে শোওয়ার ঘর, সর্বত্র জল।ফলে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে বর্ষা এলেই সমস্যার মুখোমুখি হতে হয়। বৃষ্টির জল বাড়ির ভেতরে ঢুকে পড়ায় রান্না, ঘুম থেকে শুরু করে নিত্যদিনের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে ছোট শিশু ও বয়স্কদের নিয়ে চরম সমস্যায় পড়েছেন পরিবারগুলি।

শুধু বসতবাড়িই নয়, জল জমেছে এলাকার আইসিডিএস কেন্দ্রেও। কেন্দ্রের ঘরে জল ঢুকে চাল-সহ রান্নার বিভিন্ন সামগ্রী নষ্ট হয়ে গিয়েছে। ফলে শিশু ও মায়েদের পরিষেবা চালাতে সমস্যায় পড়তে হয়েছে বলে জানা গিয়েছে।

গ্রামবাসীদের দাবি, এলাকায় উপযুক্ত নিকাশি ব্যবস্থার অভাবেই প্রতি বছর বর্ষার সময় এমন পরিস্থিতি তৈরি হয়। জমে থাকা জল বের হওয়ার কোনও ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই এলাকা জলমগ্ন হয়ে পড়ে। দ্রুত স্থায়ী নিকাশি ব্যবস্থা গড়ে তুলে সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes