টানা বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ির একাধিক এলাকা, দুর্ভোগে সাধারণ মানুষ

জলপাইগুড়ি, ১ আগস্ট: টানা বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ির বহু এলাকা। মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতে শহরের ২৫টি ওয়ার্ডের অধিকাংশ এলাকায় রাস্তার উপর দিয়ে বইতে দেখা যায় জল।দুর্ভোগে সাধারণ মানুষ।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল পর্যন্ত জলপাইগুড়িতে প্রায় ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরফলে শহরের একাধিক রাস্তা ও নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। কোথাও কোথাও বাড়ির সামনেও জল ঢুকে পড়েছে।

বাসিন্দাদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ছে, অথচ স্থায়ী সমাধানের কোনও উদ্যোগ নেই প্রশাসনের।
অন্যদিকে টানা বৃষ্টির জেরে তিস্তা ও করলা নদীর জলস্তরও বাড়তে শুরু করেছে। সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে, তিস্তা নদীর মেখলিগঞ্জ এলাকায় জলস্তর বৃদ্ধি পাওয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes