জলপাইগুড়িতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার

জলপাইগুড়ি, ৩১ জুলাইঃ জলপাইগুড়ির তিস্তা সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করলো জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন গোপন সূত্রে খবর পেয়ে একটি পণ্যবাহী ট্রাকে তল্লাশি চালানো হয়।তল্লাশিতে আটার বস্তার আড়ালে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করা হয়।ঘটনায় গ্রেফতার করা হয় ট্রাকের চালককে।

উদ্ধার হওয়া কাফ সিরাপের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।এই নিষিদ্ধ কাফ সিরাপ কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্তে নেমেছে পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes