যাত্রীবাহী বাসে চেপে মাদক পাচারের ছক, ৩০০ গ্ৰাম ব্রাউন সুগার সহ গ্ৰেফতার ১

ফাঁসিদেওয়া, ২৫ আগস্টঃ যাত্রীবাহী বাসে চেপে মাদক পাচারের ছক। STF এর অভিযানে ৩০০ গ্ৰাম ব্রাউন সুগার সহ গ্ৰেফতার এক মাদক পাচারকারী।

জানা গিয়েছে, কলকাতা – শিলিগুড়িগামী ২৭ নম্বর জাতীয় সড়কের ফাঁসিদেওয়ার ঘোষপুকুর মোড়ে অভিযান চালায় STF। যাত্রীবাহী বাস আটক করে সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদ করলে অসঙ্গতি মেলায় তল্লাশি চালিয়ে ব্যক্তির কাছ থেকে ৩০০ গ্ৰাম ব্রাউন সুগার উদ্ধার করে STF আধিকারিকরা।

পরবর্তীতে মাদক কারবারের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়। অভিযুক্তকে ফাঁসিদেওয়া থানার পুলিশ হাতে তুলে দেওয়া হয়।ধৃতের নাম মহম্মদ আব্দুর রহমান, মালদার কালিয়াচকের বাসিন্দা।ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। এই ঘটনায় আরও কারা জড়িত তার তদন্তে ফাঁসিদেওয়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes