শিলিগুড়ি, ২৭ জুনঃ উত্তরবঙ্গে তৈরি হবে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম।শনিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পরিদর্শন করে এমনটাই জানালেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাঁ।
জানা গিয়েছে, এদিন শিলিগুড়িতে পৌঁছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে যান মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। স্টেডিয়ামের মাঠ পরিদর্শন করার পাশাপাশি গ্যালারি ও অন্যান্য পরিকাঠামো পরিদর্শন করেন।
এদিন তিনি বলেন বর্তমান স্টেডিয়ামের বেহাল দশা।চারিদিকে ভরে গিয়েছে আগাছায়। আমরা এই স্টেডিয়ামকে পরিকাঠামো উন্নয়ন করে আরও একটি স্টেডিয়াম তৈরি করবো উত্তরবঙ্গে।
