শিলিগুড়ির কাওয়াখালি এলাকা থেকে চুরি যাওয়া স্কুটি উদ্ধার, গ্রেফতার যুবক

শিলিগুড়ি, ১৪ জুলাইঃ শিলিগুড়ির কাওয়াখালি এলাকা থেকে চুরি যাওয়া একটি স্কুটি উদ্ধার করলো এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। ঘটনায় গ্রেফতার এক যুবক।ধৃত যুবকের নাম গণেশ ঘোষ, ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের ছোটপুকুর এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১২ এপ্রিল কাওয়াখালি এলাকা থেকে একটি স্কুটি চুরি যায়। ঘটনার পর এনজেপি থানায় অভিযোগ দায়ের করা হয়।অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে করে যুবককে গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ।

তাকে জিজ্ঞাসাবাদ করে এনজেপি রেলওয়ে হাসপাতাল মোড় এলাকা থেকে চুরি যাওয়া স্কুটিটি উদ্ধার করে। ধৃতকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes