খুঁটি পুজোর মধ্য দিয়ে রথযাত্রা উৎসবের সূচনা করলো ঘোগোমালি নেতাজি বাজার রথযাত্রা কমিটি

শিলিগুড়ি, ৯ জুলাইঃ ঘোগোমালি নেতাজি বাজার রথযাত্রা কমিটির উদ্যোগে ঘোগোমালি স্কুল মাঠে খুঁটি পুজোর মাধ্যমে সাত দিনব্যাপী রথযাত্রা উৎসবের শুভ সূচনা করা হল। ৪০তম বর্ষে পদার্পণ করছে তাদের এই রথযাত্রা উৎসব।

রথযাত্রা কমিটির সভাপতি কমল ঘোষ জানান, এবারের রথযাত্রা সাত দিন ধরে ধুমধামের সঙ্গে উদযাপিত হবে। শিশুদের জন্য থাকবে নাগরদোলা ও বিভিন্ন ধরনের বিনোদনমূলক খেলার ব্যবস্থা। পাশাপাশি মহিলাদের জন্য সাজসজ্জার বিভিন্ন দোকান সহ একাধিক স্টল বসবে।

তিনি আরও জানান, এবারে জগন্নাথদেবের রথ ঘোঘোমালি স্কুল ময়দান থেকে যাত্রা শুরু করে আশিঘর মোড় পর্যন্ত গিয়ে পুনরায় একই পথে ফিরে আসবে।

এদিন খুঁটি পূজা উপলক্ষে ঘোগোমালি নেতাজি বাজার কমিটির সম্পাদক নিতাই সাহা সহ অন্যান্য সদস্য ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes