কর ফাঁকি দিয়ে পাথর পাচার! নকশালবাড়িতে গ্রেফতার ডাম্পার চালক

নকশালবাড়ি, ১ আগস্টঃ কর ফাঁকি দিয়ে পাথর পাচার।পুলিশের অভিযানে পাথরবোঝাই ডাম্পার সহ গ্ৰেফতার ১। অভিযুক্তের নাম মহেশ শাহ।আলিপুরদুয়ার জেলার কালচিনির বাসিন্দা।

জানা গিয়েছে, নকশালবাড়ির সাতাইভাইয়া মোড়ে এশিয়ান হাইওয়েতে একটি পাথরবোঝাই ডাম্পার আটক করে নকশালবাড়ি থানার পুলিশ।ডাম্পারের নথি খতিয়ে দেখতেই মেলে ভুয়ো নথি।পরবর্তীতে রাজস্ব ফাঁকি দিয়ে পাথর পাচারের অভিযোগে ডাম্পার চালককে গ্ৰেফতার করে পুলিশ।ডাম্পারটিকে বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসা হয়।

পুলিশ সূত্রে খবর, ডুয়ার্স থেকে পাথরবোঝাই করে শিলিগুড়ি হয়ে বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes