শিলিগুড়ি, ৩০ মেঃ ভারতীয় জনতা পার্টির শিলিগুড়ি সাংগঠনিক জেলার এসসি মোর্চার উদ্যোগে ৪০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ একটিয়াশাল এলাকায় বিধায়ক শিখা চ্যাটার্জী ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হল।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা সাংসদ জয়ন্ত কুমার রায়,দলের জেলা ও স্থানীয় নেতৃত্ব সহ বিশিষ্ট ব্যক্তিরা।
এদিন কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে স্মারক ও সম্মানপত্র তুলে দিয়ে তাদের শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি নবনির্বাচিত বিধায়ক শিখা চ্যাটার্জীকেও সম্মান জানানো হয়।
