দীপাবলির লাইট লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত যুবকের পরিবারের পাশে দাঁড়ালেন দুই বিধায়ক

শিলিগুড়ি, ৪ নভেম্বরঃ দীপাবলির লাইট লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় গেট বাজারের বাসিন্দা এক যুবকের।বৃহস্পতিবার সেই পরিবারের সঙ্গে দেখা করলেন দুই বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং শীখা চ্যাটার্জি।

প্রসঙ্গত, এনজেপি গেট বাজারের বাসিন্দা ছিল হারাধন মন্ডল।ছোট্ট একটি চায়ের দোকান রয়েছে তাদের।তার মা’ই দোকান সামলান।কয়েকবছর আগে মৃত্যু হয়েছে তার বাবার।ভাই ও মাকে নিয়ে কোনোরকমে সংসার চলতো।দীপাবলির আগে বাড়তি কিছু টাকা উপার্জন করতে পাইপ লাইন এলাকার একটি বাড়িতে লাইট লাগাতে গিয়েছিল হারাধন ও তার ছোট ভাই নীলরতন।সেই বাড়ির গা ঘেঁষে হাইটেনশন তারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে গুরুতর জখম হয় হারাধন।তড়িঘড়ি তাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলেও যানজটে পড়তে হয়।এরফলে হাসপাতালে পৌছনোর আগেই মৃত্যু হয় যুবকের। 

এই পরিস্থিতিতে অসহায় হয়ে পড়ে পরিবারটি।ঘটনার পর আজ সেই পরিবারের সঙ্গে দেখা করেন দুই বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং শীখা চ্যাটার্জি।পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি মৃত্যুর কারণ নিয়ে তদারকি করবেন বলে জানান ডাবগ্রাম ফুলবাড়ি বিধায়ক শীখা চ্যাটার্জি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetjojobettophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotholiganbettipobetritzbet girişurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet girişVDCasinoonwinjojobetjojobetsuperbetin girişmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomjojobetgrandpashabetimajbetgrandpashabetholiganbetimajbetgrandpashabet girişholiganbet girişmatbet giriş Built with ❤︎ by appycodes