মহানন্দা নদীতে জালে উঠল ১২ কেজির বাঘা আড় মাছ

ফুলবাড়ি, ২৫ জুনঃ ফুলবাড়ির মহানন্দা নদীতে জালে উঠল ১২ কেজির বাঘা আড় মাছ।


জানা গিয়েছে, ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জুগিভিটা ঝড়াপাড়া এলাকার বাসিন্দা রাতিয়া রায় প্রতিদিনের মত বৃহস্পতিবার ভোরে মহানন্দা নদীতে মাছ ধরতে যান। নদীর পাড়ে একাই জাল টানার সময় তিনি জালে অস্বাভাবিক ভার অনুভব করেন।


প্রথমে তার মনে হয়েছিল হয়তো কোনও বড় কাঠের গুড়ি জালে আটকে রয়েছে। কিন্তু কিছুক্ষণ পর জালে প্রবল টান অনুভব করেন। সেই টানে জাল টানার বাঁশও ভেঙে যায়।এরপর অনেক চেষ্টার পর তিনি মাছটিকে নদীর পাড়ে তুলতে সক্ষম হন। তখন দেখা যায়, সেটি একটি বড় আকারের বাঘা আড় মাছ, যার ওজন প্রায় ১২ কিলোগ্রাম।


এত বড় মাছ ধরা পড়ায় খুশি রাতিয়া রায়। মাছটি দেখতে এলাকাবাসীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। মহানন্দা নদীতে বড় আকারের এই বাঘা আড় মাছ ধরা পড়ার খবর দ্রুত ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes