শিলিগুড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত আসবাবপত্রের কারখানা, কোটি টাকার ক্ষয়ক্ষতি

শিলিগুড়ি, ১৩ মেঃ বুধবার ভোররাতে শিলিগুড়ি সংলগ্ন পতিরাম জোতের,অনীল নগর এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা।ভস্মীভূত হল একটি আসবাবপত্রের কারখানা।পুড়ে ছাই কয়েক কোটি টাকার আসবাবপত্র। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোররাতে এলাকার মানুষ কারখানায় আগুন দেখতে পান। তৎক্ষণাৎ খবর দেওয়া হল দমকল বিভাগে।রাস্তা না থাকার কারণে দমকল পৌঁছতেও বেশ কিছুটা সময় লাগে।ততক্ষণে আগুনের তীব্রতা এতটাই বেড়ে যায় যে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরবর্তীতে দমকলের একটি ছোট ইঞ্জিন ঘুরপথে এলাকায় পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।ঘটনায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। কিভাবে আগুন লাগলো তার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *