ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে লক্ষাধিক টাকার চুরির ঘটনায় গ্রেফতার ২, উদ্ধার সোনা ও রুপোর গয়না

শিলিগুড়ি, ১৬ মেঃ শিলিগুড়িতে একের পর এক চুরির ঘটনার পর বড়সড় সাফল্য পেল মাটিগাড়া থানার পুলিশ। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে লক্ষাধিক টাকার চুরির ঘটনায় গ্রেফতার হয়েছে দুই অভিযুক্ত। উদ্ধার হয়েছে চুরি যাওয়া সোনা ও রুপোর গয়না। জানা গিয়েছে, শিবমন্দির হালের মাথা এলাকার বাসিন্দা তপন রায় ১১ মে পরিবারের সঙ্গে এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন। বাড়ি ফাঁকা পেয়ে চুরির ঘটনা ঘটায় চোরের দল।লকার ভেঙে প্রায় ৫০ গ্রাম সোনা ও রুপোর গয়না নিয়ে চম্পট দেয়। ঘটনার পর মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।এলাকার সিসিটিভি ফুটেজ ও গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করা হয়। এরপর রামকৃষ্ণ জোত ও দেউনিয়া মোড় এলাকায় অভিযান চালিয়ে দীপঙ্কর সিংকে গ্রেফতার করা হয়।তার বাড়ি থেকে চুরি হওয়া অর্ধেক গয়না উদ্ধার হয়।তাকে জিজ্ঞাসাবাদ করে আরেকজনের নাম সামনে আসে।এরপর গ্রেফতার করা হয় বালাসান কলোনির বাসিন্দা বিধান বর্মনকে।তার কাছ থেকে বাকি গয়না ও অন্যান্য জিনিসপত্র উদ্ধার হয়। এই চুরির পেছনে কোনো বড় চক্র জড়িত কিনা এবং অভিযুক্তরা এর আগে শহরের কোনো এলাকায় অপরাধ করেছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwinbatumslotganobetmobilbahisjojobetjojobet girişStarzbetStarzbetkargabetCasibomCasibomjojobet StarzbetStarzbetgrandpashabetcasibomxslotcasibomcasibomtipobetbetwoon girişchild pornesrar satın aljojobetgrandpashabetcasibomcasibommarsbahis girişgrandpashabet girişpusulabet girişvdcasino girişmeritkingmeritking Built with ❤︎ by appycodes