মেডিক্যালে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা, গ্রেফতার ব্যক্তি

শিলিগুড়ি, ১২ জুনঃ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বেকার যুবকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো মেডিক্যাল ফাঁড়ির পুলিশ।ধৃতের নাম মিঠু সাহা।


অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি মেডিকেল কলেজে সাফাই কর্মী সহ বিভিন্ন পদে চাকরির প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েকজন বেকার যুবক-যুবতীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করে।বারবার টাকা নেওয়া হলেও চাকরি দেওয়া হয়নি।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে মৌখিক অভিযোগ পেয়ে আসছিলেন। সম্প্রতি একটি লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়।শুক্রবার ধৃতকে আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes