মানসিক ভারসাম্যহীন মহিলার অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

শিলিগুড়ি, ৭ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সমরনগর এলাকায় শুক্রবার সকালে এক মহিলার অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।

স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে ঘটনার খবর দেয় পুলিশকে।পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে মৃতার পরিচয় জানতে পারে।মৃতার নাম প্রতিমা সাহা(৪৮)।

মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা মানসিক ভারসাম্যহীন ছিলেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error code: 521 Built with ❤︎ by appycodes