অন্নপূর্ণা ভান্ডারের টাকার বদলে মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে ৭৪০ কোটি টাকা! হকবাক সকলে

ফাঁসিদেওয়া, ১১ জুলাইঃ অন্নপূর্ণা ভান্ডারের টাকার বদলে মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে ৭৪০ কোটি টাকা।টাকার পরিমাণ দেখে অবাক সকলে। ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের ঘটনা।

ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের কচুবাড়ি গ্রামের বাসিন্দা মেহেরুন নিসা।রাজ্য সরকারের অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিলাপ করেছেন মাস খানেক আগে।সেইমতো অন্নপূর্ণা ভান্ডারের টাকা চেক করতে পৌঁছান গ্রামেরই এক বেসরকারি ব্যাংকের শাখায়।নিজের অ্যাকাউন্ট থেকে টাকাও তোলেন ২ হাজার টাকা।

পরবর্তীতে ব্যাঙ্ক কর্মী মহিলার অ্যাকাউন্ট চেক করতেই অবাক করা ঘটনা সামনে আসে।মহিলার অ্যাকাউন্ট দেখা যায় ৭৪০ কোটি ৬৮ লক্ষ টাকা রয়েছে।এতো টাকা সাধারণ মহিলার অ্যাকাউন্ট দেখতে পেয়ে কর্মী নিজেও হতবাক হয়ে যান।বিষয়টি জানালে একই অবস্থা হয় মেহেরুন নিসার।
গোটা ঘটনা মূহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে গ্ৰামে।পরে গোটা বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয়।কোথা থেকে এই টাকা এলো তা খতিয়ে দেখছে ব্যাংক আধিকারিকরা‌।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes