নাবালিকাকে ব্ল্যাকমেল করার অভিযোগে গ্রেফতার যুবক

শিলিগুড়ি, ১ আগস্টঃ আপত্তিকর ছবি ও ভিডিও তুলে নাবালিকাকে ব্ল্যাকমেল করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করলো আশিঘর ফাঁড়ির পুলিশ।গ্রেফতার যুবকের নাম আদিত্য রায়।শিলিগুড়ির ৩৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

নাবালিকার ভাইয়ের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ,অভিযুক্ত যুবক প্রায় দুই মাস আগে নাবালিকাকে ফুঁসলিয়ে তার ছবি ও ভিডিও তোলে।পরে সেগুলো ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে তাকে ব্ল্যাকমেল করে।

এর জেরে নাবালিকা মানসিকভাবে ভেঙে পড়ে এবং আত্মহত্যার চেষ্টাও করে।ধৃত যুবককে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes