নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার

শিলিগুড়ি,১৮ আগস্টঃ নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত পূর্ব হাতিয়াডাঙ্গা এলাকায়।মৃতার নাম সোনালি রায়(১১)।হাতিয়াডাঙ্গা প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল মৃত নাবালিকা।

স্থানীয় সূত্রে খবর, সোনালির বাবা-মা পেশায় দিনমজুর।প্রতিদিনের মতো এদিন সকালে কাজে বেরিয়ে যান তারা।বাড়িতে ছিল সোনালির ছোট ভাই।পরিবার সূত্রে খবর, বাবা-মা কাজে যাওয়ার পর দাদু বাড়ি গিয়েছিল সোনালি।এরপর সেখান থেকে বাড়িতে ফিরে সে।তারপরই ঘরের ভেতর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

তবে কি কারণে নাবালিকা আত্মঘাতী হল তা এখনও অস্পষ্ট।মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্তে নেমেছে আশিঘর ফাঁড়ির পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwindeneme bonusu veren sitelerligobetmatadorbetjojobetjojobet girişjojobet girişJojobetJojobetzenbetPerabetperabetjojobet Built with ❤︎ by appycodes