নকশালবাড়িতে ব্লক পাবলিক হেলথ ইউনিটের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন

নকশালবাড়ি, ১ জুলাইঃ নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে এক ছাদের তলায় রক্তের সমস্ত পরীক্ষা করা হবে। বহু প্রতীক্ষিত এই ব্লক পাবলিক হেলথ ইউনিটের উদ্বোধন করলেন রাজ্যের অর্থ ও পরিবহন দফতরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। এদিন এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ তুলসী প্রামানিক সহ অন্যান্যরা।অনুষ্ঠানের অঙ্গ হিসেবে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খাবার তুলে দেওয়া হয়। প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন জানান, ব্লক পাবলিক হেলথ ইউনিটের উদ্বোধন হল। এর ট্রায়াল রান হচ্ছে। যে সমস্ত টেস্ট চিকিৎসকরা দেন সেই সমস্ত টেস্ট এখানে হবে।বাইরে গিয়ে বেশি টেস্ট করাতে হবে না রোগীদের। ৬৬ লক্ষ টাকায় এই ভবন সহ ২০ লক্ষ টাকার যন্ত্রপাতি রয়েছে।রক্তের প্রায় ৪০-৫০ ধরনের পরীক্ষা হবে এই ভবনে।আয়ুষ্মান ভারতের কার্ড খুব তাড়াতাড়ি সাধারণ মানুষরা পাবেন।রাজ্য বাজেট অনুযায়ী এই এলাকায় এইমস হবে। আগামীদিনে আয়ুষ দফতর আলাদা করে করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes