নকশালবাড়ি, ২৬ আগস্টঃ চুরির অভিযোগ জানাতেই কয়েক ঘন্টার মধ্যেই ধরা পড়লো চোর।উদ্ধার হয়েছে চুরি যাওয়া জিনিস।
জানা গিয়েছে, নকশালবাড়ির স্টেশন পাড়ার এক বাড়িতে মঙ্গলবার চুরির ঘটনা ঘটে। ঘর ফাঁকা পেয়ে পুজোর বাসনপত্র সহ টাকা নিয়ে চম্পট দেয় চোর।
ঘটনা সামনে আসতেই গতকাল রাতেই চুরির অভিযোগ জানান বাড়ির মালিক ননীগোপাল দত্ত। চুরির ঘটনায় তদন্তে নেমে নকশালবাড়ির সাতভাইয়া ফ্লাইওভার থেকে গ্রেফতার করা হয় চোরকে।
ধৃতের নাম বিকাশ সরকার, খালবস্তির বাসিন্দা।ধৃতের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া পুজোর বাসনপত্র। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। গোটা ঘটনায় পুলিশের ভূমিকায় খুশি পরিবার।
