শিলিগুড়ি জেলা হাসপাতালের আধুনিকীকরণে বড় পরিকল্পনা! রোগী কল্যাণ সমিতির বৈঠকে নেওয়া হল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

শিলিগুড়ি, ২৬ আগস্টঃ শিলিগুড়ি জেলা হাসপাতালকে ধাপে ধাপে সম্পূর্ণ পেপারলেস হাসপাতালে পরিণত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।বুধবার রোগী কল্যাণ সমিতির বৈঠকের পর এই কথা জানালেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ।

এদিনের বৈঠকে ডায়ালিসিস পরিষেবা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে শিলিগুড়ি জেলা হাসপাতালে ডায়ালিসিস বিভাগের বেডের সংখ্যা রয়েছে পাঁচ। সেই সংখ্যা বাড়িয়ে দশটি করা হবে।এরফলে কিডনি রোগীদের জন্য ডায়ালিসিস পরিষেবা পাওয়ার ক্ষেত্রে চাপ কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে।

হাসপাতালে পার্কিং সমস্যার সমাধান এবং রোগী ও তাদের পরিবারের জন্য আরও উন্নত পরিকাঠামো তৈরির বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
এদিন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং হাসপাতালের সুপারের সঙ্গে আলোচনা করে হাসপাতালের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন শঙ্কর ঘোষ। একইসঙ্গে হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগকেও সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। ফলে শিশু রোগীদের চিকিৎসার পরিবেশ আরও আরামদায়ক ও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

সব মিলিয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং রোগীবান্ধব করে তোলার লক্ষ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes