নকশালবাড়িতে ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চুরি, অলঙ্কার ও লটারির টিকিট চুরি করে চম্পট দিল দুষ্কৃতিরা

নকশালবাড়ি, ১৩ জুলাইঃ ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চুরির ঘটনা।বাড়ি থেকে লক্ষাধিক টাকার অলঙ্কার ও লটারির টিকিট চুরি করে চম্পট দিল চোরের দল। নকশালবাড়ি বাবুপাড়া এলাকার ঘটনা।

জানা গিয়েছে, ২ দিন ধরে বাড়ির বাইরে ছিলেন বাড়ির মালিক তপন ঘোষ।গতকাল রাতে বৃষ্টি পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল এলাকা।সেই সুযোগে বাড়িতে চুরির ঘটনা ঘটায় দুষ্কৃতীরা।ঘরের দরজা খোলা, নজরে আসলে বাড়ি মালিকের দাদাকে জানান স্থানীয়রা।এরপর ঘরে ঢুকতেই নজরে আসে চুরির ঘটনা।

আলমারি ভেঙে প্রায় লক্ষাধিক টাকার সোনা ও রুপোর অলংকার এবং পুরষ্কার প্রাপ্ত লটারির টিকিট নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ।

ইতিমধ্যেই গোটা ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes