নকশালবাড়িতে ষাঁড় চুরির ঘটনায় গ্রেফতার ৪

নকশালবাড়ি, ৪ আগস্টঃ রাতের অন্ধকারে নকশালবাড়ির লালপুল এলাকায় রাজ্য সড়ক থেকে ষাঁড় চুরির ঘটনায় তদন্তে নেমে গ্ৰেফতার হল ৪ জন।

জানা গিয়েছে, গত শুক্রবার গভীর রাতে নকশালবাড়ি লালপুল রাজ্য সড়ক থেকে একটি গাড়িতে করে ষাঁড় গরু তুলে চম্পট দেয় কয়েকজন। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ সামনে আসতেই নকশালবাড়ি থানায় দারস্থ হন স্থানীয়রা।গোটা ঘটনায় দোষীদের গ্ৰেফতারের দাবিতে নকশালবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

সেই ঘটনায় গতকাল রাতে নকশালবাড়ি ২ নম্বর এশিয়ান হাইওয়েতে পুলিশের নাকা চেকিংয়ের সময় নকশালবাড়িমুখী একটি গাড়ি আটক করে পুলিশ।গাড়ির ভেতর দড়ি সহ একাধিক জিনিসপত্র দেখে পুলিশের সন্দেহ হয়।এরপর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়লে ৪ অভিযুক্তকে গ্ৰেফতার করে থানায় নিয়ে আসা হয়। ধৃতরা হল নুর আলম, মহম্মদ রফিস, সিদ্দিক আলি ও মহম্মদ রফিকুল।সকলেই বাগডোগরার হালালবস্তির বাসিন্দা।

আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes