উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাজ্যের ২০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠক করলেন রাজ্যপাল

শিলিগুড়ি, ৯ জুলাইঃ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে রাজ্যের ২০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠক করলেন রাজ্যপাল আর এন রবি।রাজ্যে উচ্চ শিক্ষাব্যবস্থার পরিকাঠামো খতিয়ে দেখতে উপাচার্য ও রেজিস্ট্রারদের নিয়ে এই বৈঠক করেন রাজ্যপাল।

এদিনের বৈঠকে আলিয়া বিশ্ববিদ্যালয়, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়, দার্জিলিং হিল বিশ্ববিদ্যালয়, ডায়মন্ডহারবার ওমেন ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়, হিন্দি বিশ্ববিদ্যালয়, কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়, মহত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়, মুর্শিদাবাদ মহারাজা কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, রানি রাসমণি গ্রিন বিশ্ববিদ্যালয়, সাধু রামচন্দ্র মূর্মূ বিশ্ববিদ্যালয়, সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়, সিধু কানু ও বীরসা বিশ্ববিদ্যালয়, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির উপাচার্যরা উপস্থিত ছিলেন।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এই বৈঠক হলেও বিশ্ববিদ্যালয় উপস্থিত ছিল না। বৈঠকে বিশ্ববিদ্যালয়ে কি অবস্থায় রয়েছে? কি সমস্যা রয়েছে? কিভাবে পরিচালনা করছে? পাশাপাশি পরিকাঠামো উন্নয়ন, একাধিক শূন্যপদ যেমন রেজিস্ট্রার, অর্থ আধিকারিক, অধ্যাপক নিয়োগ সহ একাধিক সমস্যা তুলে ধরেন উপাচার্যরা।

অন্যদিকে প্রত্যেক বছর সমাবর্তন অনুষ্ঠান পালন, বিশ্ববিদ্যালয়ে নিজস্ব আয় বাড়ানো, স্কিল ডেভেলপমেন্ট, সার্টিফিকেট কোর্স নিয়ে রাজ্যপাল উপাচার্যদের পরামর্শ দেন।প্রত্যেক বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে নিজেই সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস দেন রাজ্যপাল। তবে এই বিষয়ে এদিন কোনো মন্তব্য করেননি রাজ্যপাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes