শিলিগুড়ি পুরনিগমে নেই মেয়র, থাকছেন না মেয়র পারিষদেরাও

শিলিগুড়ি, ২০ জুনঃ শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে গৌতম দেবের ইস্তফার পর পুরনিগমে শুরু হয়েছে একের পর এক পদত্যাগের পালা। শুক্রবার মেয়র পদ ছাড়ার পর থেকেই একাধিক কাউন্সিলর ও মেয়র পরিষদের সদস্যরা নিজেদের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

ইতিমধ্যেই ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিবিকা মিত্তল কাউন্সিলর পদ ছাড়ছেন বলে জানিয়েছেন। পাশাপাশি ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মণও তাঁর ইস্তফাপত্র জমা দিয়েছেন বলে জানা গিয়েছে।

অন্যদিকে, শিলিগুড়ি পুরনিগমের জঞ্জাল  অপসারণ বিভাগের মেয়র পরিষদ সদস্য মানিক দে তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন। ইস্তফার পর তিনি জানান, গৌতম দেব মেয়র পদ ছাড়ার পর মেয়র পরিষদের সদস্যদের পদে থাকারও আর কোনও যৌক্তিকতা নেই। তাঁর কথায়, “আমরা সকলেই মেয়রের মনোনীত সদস্য। মেয়রই যখন নেই, তখন আমাদেরও পদে থাকার প্রশ্ন ওঠে না। তাই ইস্তফা দিচ্ছি।”

এদিকে, গৌতম দেবের ইস্তফার পর শিলিগুড়ি পুরনিগমে নতুন মেয়র নির্বাচিত হবেন, নাকি রাজ্য সরকারের তরফে প্রশাসক নিয়োগ করা হবে- তা এখনও স্পষ্ট নয়। তবে আগামী কয়েক দিনের মধ্যেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সামনে আসতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetjojobetslotramobilbahisjojobetpusulabetpusulabetkargabetİmajbetimajbetholiganbetpusulabetpusulabetgrandpashabetcasibomxslotcratosroyalbetmatadorbetGrandpashabet Güncel Girişchild pornesrar satın alsekabetmatadorbetcasibommatbet girişmatadorbetmatadorbetonwincasibomjojobetsahabetpusulabet girişsekabet girişmatbet girişvdcasino girişbetsalvadorcasinomilyonholiganbetjojobet1winnesinecasinocasinowonwbahispalacebet girişteosbetholiganbet Deneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetpadişahbetcasibom Built with ❤︎ by appycodes