নেশামুক্ত পানিট্যাঙ্কি গড়ার লক্ষ্যে আলোচনা সভা জেলা পুলিশের

শিলিগুড়ি, ২৫ নভেম্বরঃ নেশামুক্ত পানিট্যাঙ্কি গড়ার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজসেবীদের নিয়ে আলোচনা সভা করল দার্জিলিং জেলা পুলিশ।

শুক্রবার খড়িবাড়ি পুলিশের পানিট্যাঙ্কি ফাঁড়িতে আলোচনা সভায় এস‌এসবি ও প্রশাসনের আধিকারিকরা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ, এসডিপিও নকশালবাড়ি অচিন্ত্য গুপ্ত, সিআই নকশালবাড়ি সুদীপ্ত সরকার সহ এস‌এসবি ও মহকুমা পরিষদ ও গ্রাম পঞ্চায়েতের সদস্যরা।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার জানান, সকলকে নিয়ে আলোচনা হয়েছে।মূলত কি উপায়ে পানিট্যাঙ্কি এলাকাকে সম্পূর্ণভাবে নেশামুক্ত করা যায়।জনসাধারণের কথা শুনে নেশামুক্তির জন্য এলাকায় নেশামুক্ত  সেন্টারের আবেদন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error code: 521 Built with ❤︎ by appycodes