নেশামুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে র‍্যালির আয়োজন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের

শিলিগুড়ি, ১০ জুলাইঃ মাদক, তামাকজাত দ্রব্য ও নেশাজাতীয় সামগ্রীর বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে র‍্যালির আয়োজন করলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।

এদিন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে নেশামুক্ত সমাজ গড়ার বার্তা দেওয়া হয়।একইসঙ্গে কলেজ ও স্কুল সংলগ্ন এলাকায় তামাকজাত দ্রব্য বিক্রি এবং অপ্রাপ্তবয়স্কদের কাছে সিগারেট, গুটখা ও অন্যান্য নেশাজাতীয় সামগ্রী বিক্রির বিরুদ্ধেও সংগঠনের পক্ষ থেকে কড়া অবস্থান নেওয়া হয়।

এদিন এবিভিপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সম্পাদক সৌগত দাস বলেন, বর্তমান সময়ে ছাত্রছাত্রীদের মধ্যে নেশার প্রবণতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। কয়েকদিন আগে সামাজিক মাধ্যমে শিলিগুড়ির একটি সরকারি স্কুলের এক ছাত্রীকে স্কুলের পোশাকে প্রকাশ্যে ধূমপান করতে দেখা যায়, যা সমগ্র সমাজকে চিন্তার মধ্যে ফেলেছে। এই ধরনের ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে নেশার অন্ধকারে ঠেলে দেওয়ার যে প্রবণতা তৈরি হচ্ছে, তার বিরুদ্ধে এবিভিপি সর্বস্তরে আন্দোলন গড়ে তুলবে।

অন্যদিকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য সহ-সম্পাদক অনিকেত দে সরকার বলেন, “আজকের সচেতনতা র‍্যালির মূল উদ্দেশ্য ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে নেশাজাতীয় সামগ্রী ছাত্রছাত্রীদের কাছে অবাধে বিক্রির বিরুদ্ধে সতর্কবার্তা দেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes