অবৈধভাবে মদ ও নেশার সামগ্রী বিক্রির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা পূর্ব মাঝাবাড়িতে

শিলিগুড়ি,৫ আগস্টঃ অবৈধভাবে মদ বিক্রির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল শিলিগুড়ি সংলগ্ন পূর্ব মাঝাবাড়ি এলাকায়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পূর্ব মাঝাবাড়ির বাসিন্দা শঙ্কর দাস নিজের বাড়িতে দেশি মদ সহ বিভিন্ন নেশার সামগ্রী বিক্রি করে আসছে। একাধিকবার সতর্ক করা সত্ত্বেও তিনি কোনও কথা শোনেননি এবং প্রকাশ্যেই এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।

মঙ্গলবার সন্ধ্যায় এলাকার মহিলা বাহিনী শঙ্কর দাসের বাড়িতে হানা দেয়। অভিযোগ, সেই সময় শঙ্কর দাস মহিলাদের উপর চড়াও হন এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।মহিলাদের পোশাকও ছিঁড়ে দেওয়ারও অভিযোগ ওঠে। ঘটনার পর ক্ষিপ্ত হয়ে শঙ্কর দাসকে উত্তম মধ্যম দেন এলাকাবাসী।

এরপর মহিলা বাহিনী শঙ্কর দাসের বাড়ি ও তার আত্মীয়দের বাড়িতে তল্লাশি চালালে বিপুল পরিমাণ দেশি মদ ও নেশাজাতীয় সামগ্রী উদ্ধার হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এই অবৈধ ব্যবসার ফলে এলাকার শিশু ও যুবসমাজ নেশার দিকে ঝুঁকে পড়ছে। অবিলম্বে এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করার দাবি জানিয়েছেন তারা।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes