ইংরেজি নতুন বছরের প্রথম দিনে বেঙ্গল সাফারি পার্কে উপচে পড়লো ভিড়, আয় হয়েছে ১০ লক্ষ

শিলিগুড়ি, ২ জানুয়ারিঃ ২০২৬ সালের প্রথম দিনেই উত্তরবঙ্গের বেঙ্গল সাফারি পার্কে বিপুল সংখ্যক পর্যটকের আগমন।৬,৬০০ জনেরও বেশি পর্যটক এসেছেন এবারে পার্কে।এরফলে বছরের প্রথম দিনেই বেঙ্গল সাফারি পার্কের আয় হয়েছে প্রায় ১০ লক্ষ টাকা।

জানা গিয়েছে, বিপুল সংখ্যক পর্যটক আসা সত্বেও গত বছরের ১১ লক্ষ টাকার বেশি আয়ের রেকর্ড ভাঙতে পারেনি। বড়দিনের সময় পর্যটক সংখ্যা বৃদ্ধির কারণে নতুন রেকর্ড গড়ার আশা করেছিল পার্ক কর্তৃপক্ষ।

বেঙ্গল সাফারি পার্কের পরিচালক ই. বিজয় কুমার বলেন, বড়দিন এবং নতুন বছরের প্রথম দিন পার্কের জন্য খুব ভালো ছিল।এবারে রেকর্ড আয়ের আশা ছিল।তবে এইবছর ১০ লক্ষ টাকা আয় হয়েছে, কিন্তু গত বছরের রেকর্ড ভাঙেনি।
উত্তরবঙ্গে একমাত্র সাফারি পার্ক হওয়ায়, নতুন বছরের দিন দূর-দূরান্ত থেকে মানুষ পার্কটিতে আসেন।পর্যটকদের ভিড়ে খুশি পার্ক কর্তৃপক্ষ।তবে রাজস্ব হ্রাসের কারণে নতুন পরিকল্পনা তৈরির কথা ভাবছে কর্তৃপক্ষ। আগামীদিনে বেঙ্গল সাফারি পার্কে নতুন অতিথিদের দেখতে পর্যটকদের সংখ্যা বাড়বে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetbetparkjokerbetmobilbahisjojobetJojobetJojobetkargabetpusulabetpusulabetholiganbetJojobetJojobetgrandpashabetmariobetdeneme bonusuurfa konteynerşanlıurfa konteynerbettiltmatbet güncel girişsahabetsekabet girişpusulabet girişcasibom casibom holiganbetholiganbetgrandpashabetgrandpashabetjojobetholiganbetgrandpashabetjojobetholiganbetgrandpashabetgrandpashabetjojobetstreameastbahiscasinoholiganbetgrandpashabetpusulabetvdcasinoMercurecasinobetsalvadoronwinbetgit girişsekabetmatbetimajbetgrandpashabetgrandpashabetgrandpashabetDeneme Bonusu Veren SitelerŞans Casinojojobetbetgitazhar-itay.com grandpashabetpusulabetkazandragrandpashabet girişgrandpashabet güncel girişjojobet güncel giriştipobetjojobet girişholiganbetgrandpashabetjojobetholiganbetgrandpashabetjojobetholiganbetgrandpashabetjojobetholiganbet girişibizabet girişibizabetgameofbet girişgameofbetesbetgrandpashabet girişbetbeygrandpashabetbetbey giriştambet giriştambet giriştambettambetwbahis girişDeneme Bonusu Veren Siteler 2026grandpashabetcasibompusulabetesbetcasibomwbahiscasibomcasibomgrandpashabetstreameastgrandpashabet güncel giriş Built with ❤︎ by appycodes